তাহিরপুর মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ল্যাব উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম, মাদ্রাসা অধ্যক্ষ মাও. আব্দুছ ছোবাহান, সহকারী অধ্যাপক (আরবী), মাও. মুহিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসেন মো. আসিকুর রহমান, সহ. শিক্ষক আব্দুল হান্নান, অফিস সহকারী সালেহ আহমদ, অফিস সহায়ক টিপু মিয়া প্রমুখ।