তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২৯)। সে তাহিরপুর উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা কয়েকদিনের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি (গাছের ডালপালা) কুড়াতে গিয়ে শনিবার দুপুরে সীমান্তের ১২০৩ পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত ৯ টায় তার মৃত্য ঘটে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএস তাকে গুলি করে। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিবাদ জানানো হবে।