তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েজ ১৮০ এমএল, ২০ বোতল মদ আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, শনিবার রাতে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার দেলওয়ার হোসেনের নেতৃত্তে বিজিবির টহল দল চাঁনপুর সীমান্তের মেইন পিলার ১২, ২এর সাব পিলার ১২ এর বারেকটিলার পশ্চিম সাইটে নিয়মিত টহল দেয়ার সময় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার সময় উক্ত মদ আটক করেন, তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার গোলাম মহিউদ্দিন মদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সীমান্ত এলাকায় মাদক, নারী-শিশু পাচার রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।
- সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের কথা
- অর্থ চুরির ঘটনায় প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় বিএনপি


