তাহিরপুর সীমান্তে ভারতীয় তিন কিশোর আটক পতাকা বৈঠকে ফেরত

স্টাফ রিপোর্টার
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর চাঁনপুর বিওপির হাবিলদার মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার রাতে সীমান্ত পিলার ১২০১/১-এস এর নিকট রাজাই থেকে ভারতের শিলং জেলার নলীকাটা থানার রাজাই গ্রামের নোয়েলের ছেলে রিনটু জি সুমন (১৬), ইতালের ছেলে সন্তোষ (১৭) ও চিন্টু গ্রামের  দুমকার ছেলে নেকমান (১৬) কে এক বস্তা ভারতীয় (৮৭৫ পিস)  সুপারিসহ তিন কিশোরকে আটক করে।
পরে শুক্রবার বিএসএফ বিজিবির সাথে পতাকা বৈঠকের বসে আটককৃত তিন কিশোরকে ফেরত নেয়ার অনুরোধ করলে বিজিবি তিনজনকে বিএসএফের কাছে ফেরত দেয়। এছাড়া বৃহস্পতিবার রাতে সীমান্তের রাজাই নামক স্থানে ৫ বোতল মদসহ রাজাই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মোতালেব (৩৮) আটক করে। তিন কিশোরকে ফেরত দেয়া হলেও মদসহ আটকৃকত আব্দুল মোতালেবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।