তাহিরপুর সীমান্তে মদ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৪২ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় চানপুর বিওপি ক্যাম্পের নায়েক মোঃ নুরে আলম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০২/৭ এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বারেকের টিলা নামক স্থান থেকে আটক করা হয়। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি        
টের পেয়ে চোরাকারবারিরা মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।