তাহিরপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে জবাই করা যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরে বনুয়ার টুপ নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৩)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তর মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা জাহাঙ্গীর আলম (২৩) কে জবাই করে হত্যা করেছে বলে তাদের ধারনা।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, শনিবার সকালে এলকাবাসী জাহাঙ্গীর আলমকে জবাই করে মেরে ফেলা হয়েছে এমন সংবাদ তাকে জানালে, তিনি ও পরিষদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে আসেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনাস্থলে তিনি রয়েছেন। নিহত জাহাঙ্গীরের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।