তাহিরপুর সীমান্তে ১১টি গরু আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১১টি গরু আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। সোমবার মধ্য রাতে এসব ভারতীয় গরু আটক করে বিজিবি।  
জানা যায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ তাহিরপুর সীমান্তের বিরেন্দ্রনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/১-এস এর নিকট হতে প্রায়      ৩ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে ভারতীয় ১১টি গরু আটক করে। গরু আটকের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চৌরাচালানীরা পালিয়ে যায় বলে সাংবাদিকদের জানায় বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানী রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। তিনি বলেন, এসব গরু পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।