বিশ্বম্ভরপুরে পলাতক আসামী গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সাজাপ্রাপÍ ও একাধিক মামলার  ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে  আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনার পুর গ্রামের ছিদ্দিক উল্লার পুত্র মানিক  (৫০) সুনামগঞ্জ আদালতের সি আর-৬৩/১৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।এ ছাড়া আরো একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক ছিল। গোপন     
সুত্রে  খবর পেয়ে সোমবার  বিশ্বম্ভরপুর থানার এস .আই সোহেল আহমেদ অভিযান চালিয়ে ছাতক উপজেলা থেকে  আসামী মানিককে গ্রেপ্তার করেন।