সু.খবর রিপোর্ট
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুরে প্রতীক পেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থীরা নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক পাওয়ার পর গতকাল শুক্রবার উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামীলীগ, বিএনপি, উভয় দলের বিদ্রোহী, জাতীয়পার্টি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পদে মোট ৪০৯ জন প্রতীক পেয়েছেন।
তাঁদের মধ্যে, উত্তর শ্রীপুর আওয়ামী লীগ আবুল হোসেন খাঁন (নৌকা), বিএনপি হাজী খসরুল আলম (ধানেরশীষ), স্বতন্ত্র, খন্দাকার মোস্তাক আহমদ (চশমা), ডা. মনিরুজ্জামান মনির (ঘোড়া), মাও. খাইরুল বাশার (আনারস)।
দক্ষিণ শ্রীপুর, আওয়ামী লীগ বিশ্বজিৎ সরকার (নৌকা), বিদ্রোহী মো. কয়েস মিয়া (মোটরসাইকেল), বিএনপি আলী আহমদ মুরাদ (ধানের শীষ), বিদ্রোহী শামীম আহমদ (ঘোড়া), স্বতন্ত্র মহসিন রেজা মানিক (আনারস), খাইরুল কবির খোকন (টেবিলফ্যান), মোফাজ্জল হোসেন (চশমা)।
বড়দল দক্ষিণে আওয়ামী লীগ হাজী ইউনুছ আলী (নৌকা), বিদ্রোহী, আব্দুস সাত্তার (টেবিলফ্যান), বিএনপি আজহার আলী (ধানেরশীষ), বিদ্রোহী সবুজ আলম (ডোল), আবুল কালাম আজাদ (টেলিফোন), ইলিয়াস আহমদ (অটোরিকসা), বোরহান উদ্দিন (মোটরসাইকেল), স্বতন্ত্র, মো. আব্দুস ছালাম (চশমা), সালেহ্ আহমদ (আনারস)।
বড়দল উত্তর আওামী লীগ জামাল উদ্দিন (নৌকা), বিদ্রোহী মাসুক মিয়া (ঘোড়া), জমির উদ্দিন (আনারস), বিএনপি আবুল কাসেম (ধানেরশীষ)।
বাদাঘাট ইউপি চেয়ারম্যান পদে আওামী লীগ নিজাম উদ্দিন (নৌকা), বিদ্রোহী আফতাব উদ্দিন (আনারস), মোর্শেদ আলম (ঘোড়া), বিএনপি আবু সায়েম (ধানের শীষ), জাতীয় পার্টি হুমায়ুন কবির পাঠান (লাঙ্গল), স্বতন্ত্র, সোহাগ মিয়া (মোটরসাইকেল)।
তাহিরপুর সদরে আওয়ামী লীগ মোতাহার হোসেন শামীম (নৌকা), বিদ্রোহী হাফিজ উদ্দিন (টেবিলফ্যান), ইকবাল হোসেন তালুকদার (চশমা), স্বপন কুমার দাস (ঢোল), বিএনপি বোরহান উদ্দিন (ধানেরশীষ), স্বতন্ত্র, আতিকুর রহমান আতিক (টেলিফোন), জিল্লুর রহমান (সিএনজি), মহর আলী (ঘোড়া), শফিক মিয়া (মোটরসাইকেল), আজিজুর রহমান (আনারস)।
বালিজুরী আওয়ামী লীগ আতাউর রহমান (নৌকা), বিদ্রোহী হাজী আ. জহুর (আনারস), বিএনপি ফেরদৌস আলম (ধানের শীষ), বিদ্রোহী সাখাওয়াত হোসেন (ঘোড়া), জাতীয়পার্টি নজির হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র, মো. ছয়ফুল আলম (চশমা), হোসেন আহমদ (মোটরসাইকেল), ফারুক মিয়া (এখনো প্রতীক নির্ধারণ করা হয়নি)।
এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ২৭০ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা পদে ৮৯ জন প্রার্থী সহ মোট ৪০৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন ৪ জুন ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ভোট যুদ্ধে মাঠ সরগরম হয়ে উঠেছে। শুক্রবার উপজেলার মোট ৫ টি ইউনিয়নের মধ্যে পলাশ, ফতেপুর ও বাদাঘাট (দঃ) ইউপির রিটার্নিং অফিসার মোঃ বেলাল হোসেন এবং সলুকাবাদ ও ধনপুর ইউপির রিটার্নিং অফিসার মোঃ ফজলুর রহমান তালুকদার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
পলাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫ জন, এর মধ্যে আঃলীগ দলীয় প্রার্থী মোঃ সুলেমান মিয়া ( প্রতীক নৌকা), বিএনপির মোঃ ফুল মিয়া ( ধানের শীষ), জাতীয় পাটির মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী (লাঙ্গল), আ.লীগ বিদ্রোহী মোঃ আব্দুল কাইয়ুম ( ঘোড়া), স্বতন্ত্র আবু হানিফ নোমান ( আনারস) । ফতেপুর ইউপিতে চেয়ারম্যন পদে ৭ জন, এর মধ্যে আ.লীগ দলীয় প্রার্থী শামসুজ্জামান শাহ ( প্রতীক নৌকা), বিএনপির শাহাব উদ্দিন সাবুল ( ধানের শীষ), জাতীয় পাটির মোঃ জহিরুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র নেছার আহমেদ (মটর সাইকেল), আ.লীগ বিদ্রোহী রনজিত চৌধুরী রাজন ( অটো রিক্সা), আ.লীগ বিদ্রোহী মহিবুর রহমান ( আনারস), স্বতন্ত্র মোঃ ফারুক আহমদ ( ঘোড়া)। বাদাঘাট (দঃ) ইউপিতে আ.লীগ দলীয় প্রার্থী মোঃ আব্দুল গণি ( প্রতীক নৌকা), বিএনপির মোঃ ছবাব মিয়া ( ধানের শীষ), জাতীয় পাটির মোঃ এরশাদ মিয়া (লাঙ্গল), খেলাফত মজলিশের মোঃ আমিন উদ্দিন ভূইয়া (রিক্সা)। সলুকাবাদ ইউপিতে আ.লীগ দলীয় প্রার্থী মোঃ সফর আলী ( প্রতীক নৌকা), বিএনপির মোঃ মহন মিয়া (ধানের শীষ), জাতীয় পাটির শেখ তোফায়েল আহমেদ লিটন (লাঙ্গল), আঃলীগ বিদ্রোহী প্রার্থী আজিজুল হক (ঘোড়া), বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ রউশন আলী ( মটর সাইকেল)। ধনপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বিএনপির প্রার্থী রমিজ উদ্দিন (ধানের শীষ) ও জাতীয় পার্টির তাজ্জদ আলী খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
জামালগঞ্জ
জামালগঞ্জের ৪ ইউনিয়নের ২৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। ৬ষ্ঠ ধাপে ঘোষিত তফসিলে উপজেলার বেহেলী, সাচনাবাজার, ভীমখালী, ফেনারবাঁক ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান সহ মোট ৩৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছিলেন। বাছাইয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিলো। প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ৪ ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়ে তারা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার (নৌকা), মাসুদ আলম মোকসোদ (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী রতি রঞ্জন পুরকায়স্থ (মোটর সাইকেল),প্রদীপ কুমার মজুমদার(আনারস), মিহির লাল রায় (দুটি পাতা), অসীম চন্দ্র তালুকদার (ঢোল),আব্দুল খালেক ফারুক (ঘোড়া), আশহাদুর রহমান(চশমা)। ফেনারবাঁক ইউনিয়নে করুনা সিন্ধু তালুকদার(নৌকা), জুলফিকার চৌধুরী রানা(ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী সাধন চন্দ্র তালুকদার (আনারস),মতিউর রহমান(চশমা),নূরু মিয়া (ঘোড়া),মো: ওয়াক্কাছ আলী (রিক্সা), মো: হারুনূর রশীদ (মোটর সাইকেল)। ভীমখালী ইউনিয়নে আখতারুজ্জামান শাহ (নৌকা), শাহীনুর রহমান(ধানের শীষ), স্বতন্ত্র দুলাল মিয়া(চশমা), মো: আক্তারুজাজামান তালুকদার(ঘোড়া), আব্দুর রকিব তালুকদার(আনারস), আলী আহমদ(লাঙ্গল), সৈয়দ সাঈদ আহমদ (খেজুর গাছ)। সাচনা বাজার ইউনিয়নে রেজাউল করিম শামীম (নৌকা), মাসুক মিয়া(ধানের শীষ), আলীনুর আলম উজ্জ্বল (লাঙ্গল),স্বতন্ত্র এমদাদুল হক আফিন্দি (আনারস),জসিম উদ্দিন সোহেল (চশমা), মকবুল হোসেন আফিন্দি (ঘোড়া)।


