স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জের তিনটি উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির দূত শে^ত কপোত উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক অপু উকিল।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগ আহবায়ক আইরিন বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডেইজি সারোয়ার, সহ সস্পাদক লাভলী সুলতানা, নাজনীল সুলতানা, দপ্তর সম্পাদক বীনা চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না, সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম প্রমুখ।
যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ও তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকাল ৫টায় তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক অপু উকিল।
নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন তাহিরপুর উপজেলা সভাপতি আইরিন বেগম ও সাধারণ সম্পাদক রেবা আক্তার। মধ্যনগর উপজেলা সভাপতি শান্তা চৌধুরী ও সাধারণ সম্পাদক, মরিয়ম বেগম। জামালগঞ্জ উপজেলা সভাপতি শাহানা আল আজাদ ও সাধারণ সম্পাদক ঝর্না তালুকদার। প্রথম অধিবেশনের পর সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী অঞ্জনা।
এর আগে বেলা ১১টায় তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও তাহিরপুর উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।


