স্টাফ রিপোর্টার
শহরের মল্লিকপুর এলাকা থেকে তীর সিলং তীর খেলার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্তরা হলেন, ছাতকের জাউয়াবাজার এলাকার জারি মামুনের ছেলে সুমন মিয়া (৩২) ও শহরের মল্লিকপুরের লাল মিয়ার ছেলে রেজাউল করিম (৪৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই শিবলী মীর কায়েছ গোপন সংবাদের ভিত্তিতে তীর সিলং তীর খেলার সময় নগদ টাকা ও খেলার সরঞ্জামাদিসহ আটক করে। পরে বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী
কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
ঘটনার সতত্যা স্বীকার করে সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ দ-প্রাপ্ত দুই জুয়ারীকে বৃহস্পতিবার বিকালেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


