স্টাফ রির্পোটার
জেলা রোভার স্কাউটস এর আয়োজনে ৪ দিনের রোভার মুটের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ পিটিআইয়ে এই রোভার মুটের উদ্বোধন করেন তিনি।
প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দের সভাপতিত্বে ও জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ গোপাল দত্তের সঞ্চালনায় এক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্যে শেখ রফিকুল ইসলাম
বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন করে। পরিশ্রম আর সৃজনশীল কর্মের মাধ্যমে স্কাউটরা সমাজের সকল ইতিবাচক কাজে নিজেকে নিয়োজিত করে। মানবীয় গুণাবলী গঠনে স্কাউটিংএর গুরুত্ব অত্যধিক।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোভার স্কাউটস এর সহ সভাপতি ধূর্জটি কুমার বসু, জেলা রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক অ্যাড পীর মতিউর রহমান, পাবলিক প্রসিকটর খাইরুল কবির রোমেন, পিটিআই সুপার বিপ্লব দাস, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক তাহের আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্ণিকার মুক্ত রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, জাগরণী গার্লস ইন রোভার স্কাউটসের শাহিনা চৌধুরী রুবি, জেলা রোভার লিডার রায়হান উদ্দিন।
উল্লেখ রোভার মুটে জেলার ৭ টি প্রতিষ্ঠানের ৫৬ জন রোভার স্কাউটস অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ পৌর কলেজ, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, দ্বীনি সিনিয়র আলীম মাদ্রাসা, গোবিন্দগঞ্জ স্মৃতি কলেজ, সুনামগঞ্জ জাগরণী মুক্ত রোভার স্কাউটস গ্রুপ।


