থিয়েটার জগন্নাথপুরের কমিটি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় থিয়েটার জগন্নাথপুর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে জগন্নাথপুর আর্ট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থিয়েটার জগন্নাথপুরের সভাপতি নুর আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব, উদীচীর সহ সভাপতি জুয়েল দাশ।
সভায় উপস্থিত ছিলেন থিয়েটার জগন্নাথপুর এর সহ সভাপতি রুপম ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠন দেব, সাংগঠনিক সম্পাদক রনি রাজ, জুয়েল হোসেন, উপনাট্য বিষয়ক সম্পাদক প্রিয়া চৌধুরী পম্পা, সহ নাট্য বিষয়ক সম্পাদক বিলাল কৃষ্ণ দাশ, কোষাধ্যক্ষ এমএ নাঈম, প্রচার সম্পাদক রাজিব চন্দ, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বিজন কুমার দেব ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন।