দক্ষিণ পঞ্চগ্রাম শিমুলবাঁক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের পঞ্চগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মারফত আলী। সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম শিমুলবাঁক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য নগেন্দ্র দাস, আশিক মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, কামরুল হাসান, সুজন মিয়া সহ প্রমুখ। সভা শেষে সাবেক ইউপি সদস্য আব্দুল হক পাখি মিয়ার নামে বিদ্যালয়ের গেইট নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিরা।