দক্ষিণ সুনামগঞ্জে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের গভর্নির বডির সভাপতি জেবুন নাহার শাম¥ীর পদোন্নতিজনিত বদলির কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভা কক্ষে রবিবার বেলা ১১টায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেবুন নাহার শাম¥ী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, কলেজ শাখার প্রভাষক শরাফত উল্লাহ ও সহকারি শিক্ষক রিকন চন্দ্র দাশ।
এসময় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।