দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক রিলিফের কোরবানির মাংস বিতরণ

জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও ও জয়কলস ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ কোরবানির মাংস বিতরণ করেছে। গত বুধবার মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও ইবাদত হোসেন, ইসলামিক  
রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাবেল ফিরোজ, পশিচম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পিআইসি সদস্য, আইআরবি সুনামগঞ্জ প্রোগ্রাম অফিসার কাজি মোক্তার হোসেন, ফিল্ড অফিসার মো. নুর নবী, নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া । প্রেস বিজ্ঞপ্তি