জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মশিউর রহমান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সকল সদস্যদের মধ্যে ভোটাভোটি অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান পদে পরিষদের ৫ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাভোটিতে পরিষদে ৬ নং ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মশিউর রহমান। ৩ জন ইউপি সদস্য ২ করে ভোট পান এবং জালাল উদ্দিন ও মো. মশিউর রহমান ৩টি করে ভোট পান। পরে লটারীতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মো. মশিউর রহমান।
ভোট গ্রহণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার ও ইউপি সচিব হান্নান মিয়া প্রমুখ।
- দক্ষিণ সুনামগঞ্জে ইসলামিক রিলিফের কোরবানির মাংস বিতরণ
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হলেন মেয়র কালাম চৌধুরী


