দক্ষিণ সুনাগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদারকরণ প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সুফি মিয়ার সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক ও উদ্যোক্তা সৈয়দ আসাদুজ্জামানের পরিচালনায় সমাপনী অনুযষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের ট্রেইনার সৈয়দ জাবেদ আলী, হেলাল আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোক্ত সৈয়দা মোহছিনা চৌধুরী।
কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব সজীব কান্তি দাসকে ক্রেষ্ট ও অনুষ্ঠানের প্রধান অথিতিকে ক্রেষ্ট দিয়ে সম্মান জানানো হয়।
- বাংলাদেশ সরকার চলে গরীব মেহনতি মানুষের টাকায় এম এ মান্নান
- জগন্নাথপুরের রৌয়াইলে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

