বাংলাদেশ সরকার চলে গরীব মেহনতি মানুষের টাকায় এম এ মান্নান

দক্ষিণ সুনাগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের জন্য দরিদ্র ও জনগণের উন্নয়নের জন্য বিশাল বিশাল কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যক্রম হাতে নিয়েছেন। সুনামগঞ্জবাসীর উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত সড়ক যোগাযোগের নির্মাণ কাজের জন্য শীঘ্রই মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং সড়ক নির্মাণের জন্য পর্যবেক্ষণ দল শীঘ্রই সুনামগঞ্জে আসছেন।’
তিনি বলেন, বাংলাদেশ সরকার গরীব ও মেহনতি মানুষের টাকায় চলে। গরীব মেহনতি মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গঠনের লক্ষ্যে গ্রামাঞ্চলের দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শনিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি’র ডুংরিয়া গ্রামের বাস ভবনে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ তাঁর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকার্মী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিতিতে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক কর্মকর্তা মো. হাসনাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি ও জেলা আওয়ামীগের অন্যতম সদস্য মো.সিরাজুর রহমান সিরাজ।       এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাসুদ মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নুরুল হক,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কালাম,পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আক্তার হোসেন,দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আওমীলীগ নেতা অ্যাড.বোরহান উদ্দিন দোলন, অ্যাড.বশির উদ্দিন, সাইফুল ইসলাম, তেরাব আলী, গোলাম হায়দার, আব্দুল মুকিদ, আসাদুজ্জামান, জবর আলী, আবাব মিয়া, আব্দুল বাছিত সুজন, নুর মিয়া, শহিদুল ইসলাম, শাহজাহান আয়না মিয়া, যুবলীগ নেতা মাসুক মিয়া, বদরুল খান, মাসুদ পারভেজ, সৈয়দ হোসেন রানা, সালেহ আহমদ হৃদয়, ছাত্রলীগের আহবায়ক নুর হোসেন, পাবেল মিয়া,বদরুল আলম টিপু, কামরুল ইসলাম শিপন, আল মাহমুদ সোহেল, জাবেদ হোসেন, জাহিদুল ইসলাম,দিলন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা লিয়াকত আলী, নুর আলম, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী সহ প্রমুখ।