দক্ষিণ সুনামগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকা থেকে ১০৫ লিটার চোলাই মদ সহ মো. আব্দুল হান্নান(৬০) নামে এক মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক স¤্রাট গণিগঞ্জ গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক স¤্রাট মো. আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় দেশীয় তৈরি চোলাই মদে ব্যবসায় জড়িত ছিল।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ১০৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম তালুকদার জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।