জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রেতাকে কারাদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরে শীতের অতিথি পাখি বিক্রিকালে সানু মিয়া (২৬) নামে এক বিক্রেতাকে ১৫দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এই দ- দেন।
পুলিশ ও ইউএনও’র কার্যালয় সূত্র জানান, উপজেলা সদরে প্রকাশ্যে শীতের অতিথি পাখি বিক্রি করতেন উপজেলা সদরের পৌরএলাকার শেরপুর এলাকার মৃত সানাই মিয়ার ছেলে সানু মিয়া। ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে কারাদ- দেয়া হয়। এবং তাঁর নিকট থেকে ১৫টি অতিথি পাখি উদ্ধার করে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।