জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সফর উদ্দিন বাঁচতে চায়। সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ড চিকিৎসকাধীন রয়েছে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সফর উদ্দিন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুন পাড়ার হাকিম উদ্দিনের ছেলে। তার পিতা একজন কৃষক। ছয় সন্তানের মধ্যে সফর উদ্দিন সবার ছোট। ২০১৮ সালের শেষের দিকে ছেলের ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে কৃষক পিতা তার সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেছেন।
চিকিৎসক জানিয়েছেন তার ছেলেকে বাঁচাতে গেলে জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন করতে হবে। এ অপারেশন করতে গেলে দুই লাখ টাকার মত ব্যয় হবে। এমতাবস্থায় ছেলেকে বাঁচাতে কৃষক পিতা হাকিম উদ্দিন দেশ বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মো. হাকিম উদ্দিনের বিকাশ নং ০১৭৯৯৪৬২১৯৮।


