স্টাফ রিপোর্টার
‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ এইচ.এম. পি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, এইচএমপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, প্রধান শিক্ষক ইনচান মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.আরিফুল ইসলাম প্রমুখ।
- ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সফর উদ্দিন বাঁচতে চায়
- ক্ষতিগ্রস্তরা উচ্চ আদালতের দ্বারস্থ, ছাতকে অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধে বিলম্ব


