দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৫ সদস্য বিশিষ্ট ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাগলা বাজারের জসিম ফার্মেসির স্বত্বাধিকারী জসিম উদ্দিনকে আহ্বায়ক ও বীরগাও বাজারের মনিষা মেডিক্যাল হল’র স্বত্বাধিকারী মো. নূরুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
শনিবার বিকালে উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে এক সভায় এ কমিটির অনুমোদন দেন জেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ম. আলতাফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ হাসান জুনেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম তালুকদার, ছদর উদ্দিন, মুহাম্মদ আলী, শফিকুল ইসলাম, রনজিত সূত্রধর, কালন মিয়া, মিজানুর রহমান, জিল্লুর রহমান, গুলজার আহমদ, তাহির আলম, দিলীপ কুমার দাস, লাভলু দেব ও অমূল্য ভূষণ দাস।
- ধনপুর ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে যুব মহিলা লীগের সভা
- সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেন ত্রাণমন্ত্রী


