বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আলোচনা সভা করেছে জেলা যুব মহিলা লীগ। শনিবার পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগ জেলা শাখার আহবায়ক সানজিদা নাসরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এম. নোমান হানান খাঁন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবীর, যুবলীগ সাধারণ সম্পাদক জামাল হুসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি আব্দুল আউয়াল, বিশ্বম্ভরপুর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জান্নাত মরিয়ম, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন শাখার গীতা রানী তালুকদার, ধনপুর ইউপি শাখার আহবায়ক রাজিয়া খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি


