দ. সুনামগঞ্জ অফিস
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে স¤পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ভিশন ২০২১ উপলক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাবলী, একটি বাড়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ,
শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা সরকারের উন্নয়ন সমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী প্রমুখ।


