দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পিআইসি গঠন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কমিটির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের কমিটির সদস্য সচিব পাউবো প্রকৌশলী মো. ফারুক আল মাসুম’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, এস আই মাজহারুল ইসলাম, দ. সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম জমিরুল ইসলাম মমতাজ, দীলিপ কুমার তালুকদার, হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, আজম আলী প্রম্রখ।


