দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, সন্ত্রাস ও নশকতা এবং নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পিয়ার আহমদ, মাধ্যমিক শিক্ষা উপজেলা সুপার ভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা আনসার বিডিভি অফিসার নাজিম উদ্দীন খান, উপজেলা সহকারী প. প. কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার সহ প্রমুখ।


