দক্ষিণ সুনামগঞ্জে ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ১

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নির্মাণাধীন বিল্ডিংয়ের ঠিকাদার মো: রেসলিম মিয়া। নিহত খেলা মিয়া (৩২) বড়মোহার ফজর আলীর ছেলে। আহত ঠিকাদার মো.সেলিম মিয়া (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাহার বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার বিকালে বড়মোহা গ্রামের মৃত আব্দুল আহাদ খাঁনের ছেলে শেরন খাঁনের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।