দক্ষিণ সুনামগঞ্জে যুবলীগের সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস ইউনিয়ন যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় শান্তিগঞ্জ বাজারস্থ হিজল ভবনের সামনে উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মনিরুজ্জামান সুজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত  সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ কুমার তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নূর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, সাংগঠনিক স¤পাদক খালিদুর রহমান বাবুল প্রমুখ।