দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে জয়কলস ইউনিয়ন যুবলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় শান্তিগঞ্জ বাজারস্থ হিজল ভবনের সামনে উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মনিরুজ্জামান সুজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ কুমার তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নূর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, সাংগঠনিক স¤পাদক খালিদুর রহমান বাবুল প্রমুখ।


