পাগলাবাজার প্রতিনিধি
মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ছুরত মিয়া (৫০), জুয়েল মিয়া (৩০), ইকবাল হোসেন (২৮), দুলু মিয়া (৩৫), রাকিব (৯), আলমগীর (২০), জমিল হোসেন (৬০),মখলিছ মিয়া (৫০), রাজু (২০), তজমুল (৬০) করম উদ্দিন (৬০), জুনেদ (২৫), জুবায়ের (২৫), রইদ আলী (৬০), হবি (৫০), মাসুক মিয়া (৪৫), আছাব আলী (৫০), সুজেনা বেগম (৪০), তারা মিয়া (৬০)।
আহত অবস্থায় ছুরত মিয়া, জুয়েল মিয়া, দুলু মিয়া, রাকিব, ইকবাল হোসেন, জমিল হোসেন, রইদ আলী, হবি ও সুজেনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্বতীপুর গ্রামের মৃত আ. ছত্তার মিয়ার ছেলে তখলুছ মিয়া ও একই গ্রামের মৃত এরাব আলীর ছেলে পেশকার আলীর মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপর ১২ টায় পার্বতীপুর গ্রামের জামে মসজিদের পুকুরের মাছ ধরে বিক্রয় করাকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শিশুসহ উভয় পক্ষের লোকজন আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


