দক্ষিণ সুনামগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কার্যালয় উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা বলেছেন, দুনিয়াতে যত দিন বেঁচে থাকব হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব। তিনি বলেন, আমি মানুষের সেবা করতে চাই আর এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপির (যদি দল আমাকে মনোনিত করে) প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই।
রবিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের পাশে সচেতন নাগরিক পরিষদের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা      
সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলীর সভাপতিত্বে, সাধারণ স¤পাদক ছালিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও  উপজেলা সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সচেতন নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি বাবুল মিয়া, সহ সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক স¤পাদক মাও. আবুল কালাম, যুব বিষয়ক স¤পাদক মুবিন সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক হোসেন আহমদ সায়েম, সহ তথ্য স¤পাদক আব্দুল কাদির, স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ডা. শুয়েব আহমদ জায়গীরদার, দপ্তর স¤পাদক লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সহ দপ্তর স¤পাদক আব্দুল বাতিন মেম্বার, সমাজসেবী ফরিদ গাজী, এওয়ার হোসেন সহ প্রমুখ।