দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ২ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায: রবিবার রাত সাড়ে ১১ টায় পিছনের রান্নাঘরে আগুন দেখতে পেয়ে তারা তড়িঘড়ি করে সবাই ঘর থেকে বেরিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন চলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা খুব বেশি থাকায় কারও পক্ষে নিভানো সম্ভব হয়নি। ঘরের ভিতরে থাকা ৯ টি ভেড়া, ১৫ টি মোরগ,দুইটি পরিবারের যাবতীয় আসবাবপত্র,বস্ত্রাদি,দলিলপত্র,আইডি কার্ড,জন্ম নিবন্ধন,শিক্ষার্থীদের যাবতীয় বইপত্র পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
বসতঘরের মালিক আব্দুল গফুর ও আতাউর রহমান জানান, আমরা দিনমজুর, আমাদের পরিবারে স্কুল পড়–য়া শিক্ষার্থী সহ ১৫ জন লোকের বসবাস। অনেক কষ্ট করে বসতঘর নির্মাণ করেছিলাম, সবকিছু পুড়ে গিয়ে এখন আমরা নি:স্ব অবস্থায় খোলা আকাশের নিচে আছি। এই করুণ অবস্থায় সরকার এবং দেশ বিদেশের বিত্তবানদের পক্ষ থেকে আমরা সাহায্য কামনা করি।
এ ব্যাপারে পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো: নুরুল হক জানান, খবর পেয়ে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শণ করেছি ও বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে বসতঘর নিমার্ণের আশ্বাস দেওয়া হয়েছে।
- তাহিরপুরে কেন্দ্রীয় স্থলবন্দর শ্রমিকলীগ নেতা আজাদ হোসেনের ত্রাণসামগ্রী বিতরণ
- শাল্লায় তালিকায় একই পরিবারের একাধিক সদস্য


