স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দোয়ারা থানাকে ৬-০ গোলে হারিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ থানা।
জেলা পুলিশের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে বুধবার দুপুরে গ্রুপ পর্বের খেলায় জেলা স্টেডিয়ামে দোয়ারা থানা ও দ. সুনামগঞ্জ থানা পরস্পরের মুখোমুখি হয় হয়। খেলায় ৬-০ গোলে জয় পায় দক্ষিণ সুনামগঞ্জ থানা।
খেলা উপভোগ করেন, পুলিশ সুপার বরতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল, সদর থানার ওসি শহিদুল্লাহ প্রমুখ।
এদিকে আজ বেলা ২:৩০মি. জগন্নাথপুর থানা মুখোমুখি হবে ধর্মপাশা থানার।
- মানবতাবিরোধী অপরাধ জামায়াত নেতা আজিজসহ ছয়জনের মৃত্যুদণ্ড
- হালির হাওর পরিদর্শন করলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জামালগঞ্জের নেতৃবৃন্দ


