দরিদ্র দুই মুক্তিযোদ্ধা পরিবারকে যুবলীগ নেতা উকিলের সহায়তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল ব্যক্তিগত ভাবে দরিদ্র দুই মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সামনে দুই মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সহায়তা সমাগ্রী তুলে দেয়া হয়। সদর উপজেলার বিরামপুর গ্রামের দরিদ্র মুক্তিযোদ্ধা মজর আলী ও বাহাদুরপুর গ্রামের বীরপ্রতীক       
আব্দুল নুরের মেয়ে হোসনারা বেগমকে এক মাসের খাদ্য সহায়তা তুলে দেন মাজহারুল ইসলাম উকিল। দুই পরিবারকে ৫০ কেজি চাল, ১০ লিটার তেল, পিয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ ও ২টি শাড়িসহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সদর উপজেলা যুবলীগ নেতা সাজিদুল বারী আরজু প্রমুখ।