হবিগঞ্জে দুর্ঘটনায় পাগলার যুবক নিহত

পাগলা বাজার প্রতিনিধি
হবিগঞ্জের আউশকান্দিতে কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নিতেশ সূত্রধর (১৮)। নিতেশ শত্রুমর্দন (সূত্রধরপাড়া) গ্রামের যতীন্দ্র সূত্রধরের ছেলে। বুধবার সন্ধ্যায় রডার মেশিনের (কাঠ খুঁদাই করার মেশিন) সাথে গলার গামছা পেঁচিয়ে নিহত হয়েছেন  নিতেশ। স্থানীয় সূত্রে       
জানা যায়, কাঠমিস্ত্রির কাজ করতে নিহত নিতেশ কিছুদিন আগে আউশকান্দিতে যান। আউশকান্দি বাজারের মূল পয়েন্টেই কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো বুধবারেও কাঠ খোদাই করতে বসেন নিতেশ। এ সময় তার গলায় গামছা পেচানো ছিলো। অজ্ঞতাবশত গামছার অতিরিক্ত অংশ রডার মেশিনে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশী প্রক্রিয়া শেষে বৃহ¯পতিবার ভোরে লাশ হাতে পায় তার আত্মীয়-স্বজন। দুপুরে পাগলার শ্মশানে লাশ দাহ করা হয়।