স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ নিজস্ব তহবিল থেকে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ১০ জন হতদরিদ্র মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন। রবিবার বিকালে হাছননগরে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা. চান মিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আব্দুল কাদির, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, জাপা নেতা হিফজুর মিয়া, শামীম আহমদ, ছাব্বির আহমদ, ফতেপুর ইউপি জাপা নেতা ফারুক মিয়া প্রমুখ।
- ছাতক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক সড়ক দুর্ঘটনায় নিহত
- জাতীয় স্কুল ক্রিকেটে রানার্সআপ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়


