Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক সড়ক দুর্ঘটনায় নিহত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক সড়ক দুর্ঘটনায় নিহত

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের ব্যক্তিগত গাড়িচালক শামীম মিয়া (৩০) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। রবিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শামীম মিয়া ছাতক শহরের বৌলা গ্রামের গম্ভির মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কার চালিয়ে সিলেট আসার পথে দয়ামীর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক শামীম মিয়া। স্থানীয়
লোকজন খাদ থেকে গাড়ির গ্লাস ভেঙ্গে তাকে উদ্ধার করেন। এসময় চালকের আসনে শামীম বেল্ট বাধাঁ অবস্থায় ছিলেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যানের ভাতিজা ও ব্যক্তিগত সচিব কাওসার আহমদ।