নার্সদের নিয়ে ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বিভিন্ন হাসপাতালের নার্সদের নিয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে রবিবার সকাল ৯ টায় কর্মশালার উদ্বোধন করেন সদর হাসপাতালের সাবেক অতিরিক্ত সিভিল সার্জন ডা. একেএম মফিজুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ওপি ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর যৌথ আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. আনসারুল হকের সভাপতিত্বে ও ডা. সালেহ আহমেদ হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন খান, সিনিয়র মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ হোসাইন, ডা. কাজী হাসিম রহমান, আনিসার ম্যানাজার মোহাম্মদ মোরসালিন কিবরিয়া ও প্রজেক্ট অফিসার সেলিম রেজা প্রমুখ।