স্টাফ রিপোর্টার
শহরতলির গৌরারং জমিদার বাড়ি এবং ধর্মপাশার সুখাইড়ের জমিদার বাড়ির অজানা ইতিহাস এবং এই সম্পদগুলোর সঙ্গে পুনরায় জনগোষ্ঠীর সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুক্ত প্রদর্শণীর আয়োজন করেছেন শিল্পকর্মীদের সংগঠন উড়ন্ত। জেলা উদীচীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। প্রদর্শণীতে স্থির চিত্রকর্ম, ছবি উপস্থাপন করা হয়।
বিকাল ৪ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, শিক্ষাবিদ দিলীপ মজুমদার, যোগে¦শ্বর দাস, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, সাংস্কৃতিক সংগঠক চন্দন রায়, অঞ্জন চৌধুরী, উড়ন্ত’র কিওরেটর াদিয়া মিজান প্রমুখ।
এর আগে গত ২৮ আগস্ট থেকে এই দুটি বাড়ির হারানো ইতিহাস খোঁজার কাজ করেছে ‘উড়ন্ত’ আর্টিস্ট কমিউনিটি। এই সংগঠনে ভারত, জার্মান, ইউএসএ এবং দেশের প্রখ্যাত ৩৫ জন শিল্পী কাজ করছেন।


