স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইকরণে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ছাদিয়ার হোসেন সাইদুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশ^জিত সরকার, দীপক তালুকদার, নজরুল ইসলাম মাশুক, আতিকুল ইসলাম আতিক, কয়েস মিয়া আইরিন আক্তার, তৃণমূল পর্যায়ের মিয়া হোসেন, নেতা অঞ্জন তালুকদার, মোফাজ্জল মিয়া, ফজলুল হক, বজলু মিয়া, মো. কয়েস মিয়া প্রমুখ।
সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন প্রদান করেন তাকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে বক্তারা অঙ্গীকার করেন।
এছাড়াও সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউলজামান, জাহিদ হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, লুৎফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


