স্টাফ রিপোর্টার
জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ২৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বর্তমান ১০ জন ও বিএনপির ৪ চেয়ারম্যান। সবচেয়ে বেশী মনোনয়ন পেয়েছেন তাহিরপুরের বর্তমান চেয়ারম্যানরা এবং কম পেয়েছেন জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুরে। তাহিরপুরের ৭টি ইউপির মধ্যে ৫টিতে আওয়ামী লীগ সমর্থক বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন পাওয়ায় যারপরনাই খুশি বর্তমান ইউপি চেয়ারম্যানরা।
জামালগঞ্জ উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন সাচনাবাজার ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামছুজ্জামান শাহ্, ধর্মপাশা উপজেলায় সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, পাইকরহাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোকাররম হোসেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আতাউর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উত্তর বড়দল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খান।
এছাড়া বিএনপির বর্তমান দুই চেয়ারম্যান দলীয় মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। তারা হলেন, বিশ্বম্ভরপুরে বাদাঘাট (দ.) ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া ও তাহিরপুরের সদর ইউপির বর্তমান চেয়ারম্যান বুরহান উদ্দিন।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,‘আমাদের উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আমরা ৫ জন বর্তমান চেয়ারম্যান দলীয় মনোয়ন পেয়েছি। আমরা তাহিরপুরের তৃণমূল, উপজেলা, সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চির কৃতজ্ঞ। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই আমাদের দলীয় প্রার্থী মনোনীত করার জন্য। a


