দাম বেশি, অভাব নেই ক্রেতারও ভারতীয় পোশাকেই অধিক আগ্রহ

স্টাফ রিপোর্টার
এদেশে উৎসবের পোশাকের ফ্যাশন জায়গা পেয়ে আসছে দুই দিক থেকে। একটি চলমান ফ্যাশনেই উৎসব পালন, অন্যটি চলমান নকশায় এতিহ্যবাহী ও প্রথাগত পোশাক। কিন্তু সময়ের পরিক্রমায় ঈদ-পুজা বিভিন্ন উৎসব পালনে পোশাকে দেখা দেয় নতুন আমেজ।
ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা শহরের ঈদবাজারও তার ব্যতিক্রম নয়। ঈদ যতই ঘনিয়ে আসছে, বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। ঈদ মার্কেটগুলোতে পুরুষের তুলনায় নারী ও মেয়ে শিশুদের ভিড় চোখে পড়ার মত। পৌর শহরে লন্ডন প্লাজা, নেজা প্লাজা, সুরমা মার্কেট, দোজা মার্কেট, মৌলা বক্স শপিং সেন্টার, গনি মার্কেটের বিপণিবিতানে ক্রেতাদের ভিড় তুলনামুলক বেশি।
দেশী পোষাকের তুলনায় ঈদ ফ্যাশনে জায়গা পেয়েছে ইন্ডিয়ান লেহেঙ্গা, শেড়ওয়ানী, কটি, স্কার্ট, টপস লং কামিজ, ঘাগরা, চোলি, প্রিন্সেস ফ্রগ, থ্রীপিচ ও শাড়ি সহ বাহারি পোষাক। প্রায় পোশাকের নামকরণ করা হয়েছে ইন্ডিয়ান সিনেমা ও অভিনেত্রীদের নাম অনুসারে। তারমধ্যে অন্যতম বাজরাঙ্গি ভাইজান, শাহারা, ভারবিবন, বজ্রমালা,ওশষী, কিরনমালা,পাখি,পরি, বাতাশি নামের জর্জেট লেহেঙ্গা, কটি ও লংথ্রীপিচ। অন্যান্য পোশাকের চেয়ে নারী ও শিশুদের বেশি নজর  লেহেঙ্গা ও লংথ্রীপিচের দিকে। পেশাকের মুল্যের মধ্যে দেখা যায় নানা পার্থক্য যা সাধারণ ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে।
 ছোট মেয়েদের লেহেঙ্গা সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা। বড় মেয়েদের সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ ১৫০০০ টাকা, আনরেডি লেহেঙ্গা সর্বনিম্ন ৭০০ থেকে সর্বোচ্চ  
১০০০ টাকা। ছোট মেয়েদের বাজরাঙ্গি ভাইজান এর মূল্য ৫৫০০থেকে ৮৫০০ টাকা, ছোট মেয়েদের শাহারার মূল্য সর্বনিম্ন ৮০০ থেকে ২৫০০ টাকা। বড় মেয়েদের সর্বনিম্ন ১৩০০ থেকে ২ হাজার টাকা। শেরওয়ানী ৮৫০ থেকে ৩ হাজার টাকা। বজ্রমালা, কিরন মালা, পরি, ও শষীর মূল্য সর্বনিম্ন ১৫০০ থেকে সর্বোচ্চ ১৫০০০ টাকা, ইন্ডিয়ান ফ্রগ সর্বনিম্ন ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত। পাশাপাশি ঈদ বাজারে চাহিদা রয়েছে সুতি লংথ্রীপিচ, টপ, কামিজ ও লিলেন জাতীয় আনরেডি পোশাকের। জর্জেটের মুল্যের তুলনায় সুতি কাপড়ের মুল্য অনেকটাই কম। সুতি আনরেডি থ্রীপিচের মূল্য ৩৫০ থেকে ১৫০০ টাকা ও লিলেন কাপড়ের গজ ১২০ টাকা পর্য়ন্ত।
এদিকে পোশাকের দাম তুলনামূলক  বেশি হওয়ায় ত্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি হওয়ায় অনেকেই সাধ মিটাতে পারছেন না।
ঈদ মার্কেট করতে আসা ডলি আক্তার বলেন,‘ পোশাকের দাম অনেকটাই বেশি। কি করব ঈদ তো করতে হবে। তাই সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে হচ্ছে।’
ঈদ শপিং করে মীম নামে এক তরুণী জানান, লেহেঙ্গা-সহ ইন্ডিয়ান পোশাকের দাম খুবই বেশি। যা সাধারণ মানুষ কিনতে পারবে না।
চাহিদার ব্যাপারে মীম জানান, এবার ঈদে মেয়েদের পছন্দের তালিকায় লেহেঙ্গাই বেশি। আমিও একটি কিনেছি।
ব্যবসার ব্যাপারে লন্ডন প্লাজার নিশিতা ফ্যাশনের মালিক রুপক বর্মন জানান, অন্যান্য সময়ের চেয়ে বেচাকেনা ভালঅ। ঈদ ঘনিয়ে আসনার সাথে সাথে বিক্রি আরো বাড়বে।
নেজা প্লাজার রিনা ফ্যাশনের মালিক সাব্বির শেখ বলেন,‘ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতার ভিড় ততই বাড়ছে। আরো দু’একদিন গেলে বেচা বিকি বাড়বে।’