দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌরসভার বালুর মাঠে ৬নং করিমপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ২০০ কৃষক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তৈল, ১০০ গ্রাম মরিচ, ২০০ গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম ধনিয়া।
করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস লিটু বলেন, আমাদের চাপতির হাওরের বৈশাখী বাঁধ ভেঙ্গে প্রায় ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে করিমপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের প্রায় ৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে তুলনায় কম কৃষক সহায়তা পেয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি অত্যন্ত আন্তরিক, আমরা আশা করি পরবর্তীতে সকল কৃষক সহায়তার আওতায় আসবে।
এ সময় উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল সরদার, পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সভাপতি শহীদ সরদার, ৮নং ওয়ার্ডের সদস্য দিলীপ বর্মণ, ৭নং ওয়ার্ড সদস্য রিপন দাস, ৯নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন সংরক্ষিত মহিলা সদস্য অঞ্জনা রায়, সুরঞ্জন দাস প্রমুখ।