স্টাফ রিপোর্টার
সদর উপজেলার লক্ষণশ্রী ইউপিতে ভিজিএফ—এর চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, টেক অফিসার উপ—সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা আক্তার, ইউপি সচিব মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য হাফিজ উদ্দিন, সুমন মিয়া, সেলিম আহমদ, মনোয়ার হোসেন, মনির হোসেন, বিউটি বেগম, খুদেজা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের ৭৯০টি পরিবারে মধ্যে ১০ কেজি হিসাবে এই চাউল বিতরণ করা হয়।


