দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান (বুলবুল) ’র দাদা চন্ডিপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল আহাদ মিয়া (১১২) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি …..রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে চন্ডিপুরস্থ নিজবাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৭ মেয়ে, শতাধিক নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জোমআ চন্ডিপুর মাদ্রাসা
মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সুনামগঞ্জ জেলা তাবলীগ জামাতের আমীর মাওলানা আনোয়ার শাহ, মুফতি শফিকুল আহাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস, সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ-দৌলা তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশীদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি শাহজাহান সরদার, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার লোক।
মরহুমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি এলাকার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, কেন্দ্রীয় ছাত্রলীগের গণ যোগাযোগ বিষয়ক উপ সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ।


