স্টাফ রিপোর্টার
জেলার দিরাইয়ে আওয়ামী লীগের একাংশের উদ্যোগে বর্ধিত সভা হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার লঞ্চঘাটে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা মজির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুহেল আহমেদ, সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২১ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে দশম বারের মত সভানেত্রী হওয়া শেখ হাসিনা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত হয়।


