দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় মোটরসাইকেল-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার ফিমেল একাডেমি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দিরাই পৌর সদরের রফিকুল ইসলামের ছেলে রিহান (৩০), করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের এলাইছ মিয়ার ছেলে তানজিদ (৩৩), বদলপুর গ্রামের আইয়ুব উল্লা’র ছেলে তামিম (১৬), পৌর সদরের নরোত্তম গ্রামের আব্দুল তোয়াহিদের ছেলে সোলেমান (২৮), শাল্লার প্রতাপপুর গ্রামের সতেন্দ্র দাসের ছেলে স্বপন দাস (২৮), শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামের এখলাছ মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)।
গুরুতর আহত মোটরসাইকেল চালক রিহান, সিএনজি চালক তানজিদ ও সিএনজির যাত্রী এমদাদুল হক কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দিরাই বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিক্সায় যাত্রী নিয়ে সুনামগঞ্জে যাবার পথে মদনপুর সড়কে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট পাঠানো হয়েছে।


