টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে ৯ ইউনিয়নে ৫১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে অধিকাংশ ইউনিয়নেই আওয়ামীলীগ-বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে বিদ্রুহী প্রার্থীর সংখ্যা আওয়ামী লীগেই বেশী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, রফিনগর ইউনিয়নে ৬ জন, ভাটিপাড়া’তে ৬ জন, রাজানগরে ৭ জন, চরনারচরে ৪ জন, সরমঙ্গলে ৫ জন করিমপুরে ৩ জন, জগদলে ৫ জন, তাড়লে ৮ জন ও কুলঞ্জে ৭ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়ন দাখিল করেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৬৪ এবং সংরক্ষিত আসনে ১০৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রফিনগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন, রেজুয়ান হোসেন খাঁন, আওয়ামী ঘরনার বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, মহসিন রেজা, বিকাশ রঞ্জন তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন। এখানে ধানের শীষের একমাত্র প্রার্থী আনিসুর রহমান। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৭ ও সংরক্ষিত আসনে ১২ প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
ভাটিপাড়া ইউনিয়নে ৬ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে জাহেদুল ইসলাম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ মনোনীত শাজাহান কাজী, ধানের শীষ নিয়ে আফজাল হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী বেলাল আহমদ, স্বতন্ত্র প্রার্থী আলমগীর বখত চৌধুরী ও মাহবুব বখত চৌধুরী। এখানে সাধারণ সদস্য পদে ২৫ ও সংরক্ষিত আসনে ১০ প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
রাজানগর ইউনিয়নে ৭ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে সৌম্য চৌধুরী ও ধানের শীষ প্রতীক নিয়ে জুনায়েদ মিয়া প্রার্থী হয়েছেন। এখানে জমিয়তে উলামায়ের প্রার্থী হয়েছেন আব্দুর রউফ তালুকদার। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, নওশেরান চৌধুরী, রুনু মিয়া সরদার, জহিরুল ইসলাম ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হক তালুকদার। এখানে সাধারণ সদস্য পদে ৪ নং চরনারচর ইউনিয়নে প্রার্থী হয়েছেন ৪ জন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে পরিতোষ রায়, ধানের শীষ প্রতীক নিয়ে রতন কুমার দাস, বিএনপি ঘরনার শাহিন সুলতান তালুকদার শাজাহান ও স্বতন্ত্র প্রার্থী প্রবাসী পরেশ লালা দাস মনোনয়ন দাখিল করেছেন। সরমঙ্গল ইউনিয়নে ৫ প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মোয়াজ্জেম হোসেন, বিএনপি ঘরনার এহসান চৌধুরী, নৌকা প্রতীক নিয়ে কানু লাল দাস, জাসদের (ইনু) কৃষ্ণ কান্ত রায় ও স্বতন্ত্র প্রার্থী মহানন্দ দাস রয়েছেন। করিমপুর ইউনিয়নে মধ্যে নৌকা প্রতীক নিয়ে আছাব উদ্দিন সরদার ও ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রহিম নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাজাহান সরদার। জগদল ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে হুমায়ুন রশীদ, ধানের শীষ প্রতিক নিয়ে কামরুল ইসলাম নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন, শিবলী আহমেদ বেগ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেএম তোফায়েল আহমদ মনোনয়ন দাখিল করেছেন। তাড়ল ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে আহম্মদ চৌধুরী ও ধানের শীষ প্রতিক নিয়ে আলী আহমদ নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন, প্রাক্তন চেয়ারম্যান আকিকুর রেজা। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বর্তমান চেয়ারম্যান নুরুল হক তালুকদার ও আব্দুল কুদ্দুস। এ ছাড়া যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন ও ধ্রুপদ চৌধুরী নুপুর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জমিয়তে উলামায়ে’র গিয়াস উদ্দিন এখানে নির্বাচন করছেন। কুলঞ্জ ইউনিয়নে প্রার্থী হয়েছেন ৭ জন। এখানে নৌকা প্রতিক নিয়ে মিলন মিয়া ও ধানের শীষ প্রতিক নিয়ে প্রবাসী মুজিবুর রহমান নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, ৩ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আহাদ মিয়া, কাওসার গাজী চৌধুরী ও একরার হোসেন। এ ছাড়া প্রবাসী পবিত্র মোহন তালুকদার ও বিএনপি ঘরনার মেসবাউজ্জামান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
- সাচনায় সিএনজি স্ট্যান্ডের নামে জায়গা দখলের চেষ্টা ইউএনও ও থানায় লিখিত অভিযোগ
- জগন্নাথপুরে নির্বাচনী বিরিয়ানির দাম বেড়েছে


